গাজায় ও পশ্চিম তীরে ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি মানববন্ধন করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুর রহমান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক কাজী এনামূল হক আসাদ, ক্রীড়া সম্পাদক ইসরাইল হোসেন স্বপন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ইসরাইল যে মানব বিধ্বংসী আক্রামনে ফিলিস্তিনে বেসামরিক জনজীবনে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ হত্যাকাণ্ড সভ্য বিশ্বের কোন মানুষ মেনে নিতে পারে না। তাই অবিলম্বে ইসরাইলী নিংশৃস হত্যাক্যাণ্ড বন্ধ করে ফিলিস্তিনে সর্বস্তুরের মানুষের জীবন রক্ষায় বিশ্ব ব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





