সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনকারীদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল।
সোমবার বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠক চলছে।
শিক্ষার্থীদের ২০ সদস্যের ওই প্রতিনিধিদলে নিলয়, আল ইমরান, মামুন, সুমন, ফারুক, সোহেল, সন্ধান, সাথী, দীনা, আরজিনা, লুবনা, কানিজ, তিথী, উজ্জ্বল, তারেক, নূর, ইকবাল, লিটন, ইলিয়াস, সুমন নামের ২০ জন শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।
এমআর





