রাজধানীর উত্তরায় একটি ভেজাল ট্যাং কারখানার সন্ধান পাওয়া গেছে। রবিবার দুপুর ২টার দিকে কারখানাটির সন্ধান পায় র্যা বের ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, উত্তরার হাতিপাড়া উত্তরখান খন্দকার ফিলিং স্টেশনের সমানে ওই ট্যাং কারখানায় অভিযান শুরু হয়। ভেজাল ট্যাং তৈরির অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তবে,তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি। অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান আনোয়ার পাশা।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





