হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টরের ধাক্কায় আল আমীন (২৫) নামে এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।
বুধবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াহাটি মনতলা সড়কের ফরহাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমীন উপজেলার তেলিয়াপাড়া বডিং এলাকার ইউনুস মিয়ার ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তাফা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আল আমীন একটি সিএনজি চালিত অটোরিকশায় মনতলার দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে নোয়াহাটি মনতলা সড়কের ফরহাদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপোরোয়াগতির একটি ট্রাক্টর ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আল আমীন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
এমবি





