মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমানের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, গতকাল রাতে শহরের মল্লিক পাড়ায় পটকা ফুটানোর অভিযোগে মোটর শ্রমিকের তিন সদস্যকে আটক করে পুলিশ। শ্রমিক ইউনিয়নের নেতারা আটকদের ছাড়াতে থানায় গেলে সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান খারাপ ব্যবহার করেন। এর প্রদিবাদে ও তাকে অপসারণের দাবিতে শনিবার ভোর থেকে আন্তঃজেলা সকল ধরণের বাস চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, শ্রমিক ইউনিয়নের তিনজনকে অপরাধমুলক কার্যক্রমের জন্য আটক করা হলেও সমঝোতার ভিত্তিতে তাদের ছেড়ে দেয়া হয়েছে। এভাবে পরিবহন ধর্মঘট ঠিক নয়। তবে বাস চলাচলের জন্য সমঝোতা চলছে বলেও জানান তিনি।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





