কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় মাইক্রোবাস চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৫৫) পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সালাম মিয়া জানান, বিভিন্ন জায়গা থেকে কোরবানির মাংস নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় মারা যান তিনি।
এআই





