মশা দমনের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্যদেশে তুলনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা কম। এখন পর্য্ন্ত সারাদেশে ১৪ জন মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় মন্ত্রী আরো বলেন, নতুন করে রোগী বাড়লেও আনুপাতিক হারে বাড়েনি ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি সব হাসপাতালগুলোতে অতিরিক্ত বিছানাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিট সংকট থাকলেও তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুই লাখ পিস কিট আনা হয়েছে, আরও ৮ লাখ পিস কিট আসছে।

অবশেষে তিনি সবাইকে সচেতন হয়ে নিজের ঘর বাড়ি ও আঙ্গিনা পরিস্কার-পরিছন্ন রাখার আহ্বান জানান।

জেড