শ্রমিকদের আন্দোলন থামাতে আশুলিয়ার একটি গার্মেন্টস কারখানা অনির্দষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কারখানা ভাংচুর, চুরি ও লুটপাটের অভিযোগে এনে ১১০ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক শ্রমিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।
শনিবার সকালে ২ শতাধিক শ্রমিক কারখানার সামনে এসে অনির্দষ্টি কালের জন্য বন্ধের নোটিশ দেখে কারখানার সামনে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ তাদের বাঁধা দিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, কয়েক দিন ধরে কারখানার শ্রমিক ছাঁটাই নিয়ে কারখানার ভিতরে শ্রমিকদের আন্দেলনে উষ্কে দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই গার্মেন্টসের নিজস্ব ট্রেড ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর ইসলাম ও কারখানার উপদেষ্টা জাহাঙ্গীর হোসেনকে ছাঁটাই করা হয়।
ওই দুই জনকে পুনর্বহালের দাবিতে উত্পাদন বন্ধ রেখে শ্রমিকরা কর্মবিরতি পালন করলে আরও ১৩৮ জন শ্রমিকদের ছাটাঁই করা হয়। পরে পরিস্থিতি অবনিতির আশঙ্কায় অনিদর্ষ্টিকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ ।
কারখানার অ্যাডমিন শরিফ হোসেন জানান, আশুলিয়ার থানার ভাংচুর, চুরি ও লুটপাটের অভিযোগে ১১০ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডাটি'র নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের যাওয়ার হুমকি দেন তিনি।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





