জেলার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

এসময় পোড়াদহ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪২ ধারায় জুনায়েদ ফল ভান্ডারের মালিক আকমাল হোসেনকে চার হাজার টাকা, লোকমান ভান্ডারের মালিক লোকমান হোসেনকে চার হাজার টাকা, মুকুল ফল ভান্ডারের মালিক মুকুলকে দুই হাজার টাকা, দণ্ডবিধি ২৭৩ ধারায় ভোনমলের ৫০০ টাকা, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ এর ৬ ধারায় রাজ্জাক হোটেল থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

এছাড়া, প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৫ এর ৪ ধারায় রিফাত নাইম, মহিদুল, ইদ্রিস, আকরামুল নামের পাঁচ ব্যক্তির প্রত্যেকে ৩০০ টাকা করে জরিমানা করে।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই