রমনা বটমূলে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার চার্জশিটভুক্ত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা আবু বকর সিদ্দিক ওরফে হাফেজ সেলিমকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বুধবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকাল ২টায় র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে বলে তিনি জানান।

জেইউ/ এআর