রাজধানীর খিলগাঁওয়ে গাড়ির ধাক্কায় পারুল (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মেরাদিয়া বাজারের সামনে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, একটি গাড়ি পারুলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

ওই বৃদ্ধা শুধু নিজের নাম বলেছেন। তাই তার বিস্তারিত পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

কেএইচ