লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম আঙ্গাররপোতা সীমান্তে বাংলাদেশি এক যুবককে আটক করেছে ভারতীয় পুলিশ।
আটককৃত ওই যুবকের নাম রহিবুল (২০)। তার বাবার নাম মজিবুর রহমান। তিনবিঘা করিডোর পেরিয়ে দহগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঘাটিয়ারটারী তার বাড়ী।
জানা গেছে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে সীমান্ত পার হয়ে গরু আনার জন্য ভারতের কুচলিবাড়ী থানাধীন বাগডোগরা দশমাইল নামক এলাকায় গেলে রহিবুলকে পাকা সড়কের উপর ধরে থানায় নিয়ে যান ভারতের পুলিশ এমন তথ্য জানান বিজিবি ও এলাকাবাসী।
দহগ্রাম বিজিবি'র নায়েব সুবেদার রতিশ চন্দ্র দে যুবক রহিবুল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আরও কিছু জানতে চাইলে পানবাড়ি কোং কমান্ডার স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। কেন ভারতের রাস্তায় গেলেন ওই যুবক তা বলতে পারেনি পরিবার ও এলাকাবাসী।
সর্বশেষ তথ্য মতে, কুচলিবাড়ী থানা পুলিশ আটক যুবক রহিবুলকে বুধবার দুপুরে মেখলিগঞ্জ মহকুমা থানায় হস্তান্তর করেন। ভারতের কুচবিহার জেলা কারাগারে রহিবুলকে পাঠানোর খবর পাওয়া গেছে।
দোহা/এমবি





