সাভারের আশুলিয়ায় শাবল দিয়ে জখম করে জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী লাইলি বেগম ও ছেলে লিমনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় নিজ বাড়িতে খুন হন জয়নাল আবেদীন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, দোসাইদ এলাকার জয়নাল আবেদীনকে শাবল দিয়ে জখম করে হত্যা করেছে তার ছেলে লিমন। এ ঘটনায় লিমন ও তার মা লাইলি বেগমকে আটক করা হয়েছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যাবে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এএইচ