কুমিল্লার মনোহরগঞ্জে রিয়াদ নামে এক শিশুর (১০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার দু'দিন পর মঙ্গলবার সকালে উপজেলার পুরাতন হাসপাতালের সামনের নালা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত রিয়াদ উপজেলার দিশাগঞ্জের খোকন মিয়ার ছেলে। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র জানান, গত রোববার নিখোঁজ হয় রিয়াদ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পুরাতন হাসপাতালের সামনের নালায় একটি বস্তা দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল গিয়ে বস্তার ভেতর থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ।
তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ওসি বিপুল।
এদিকে এ ঘটনার মাত্র তিন দিন আগে কুমিল্লা শহরের দক্ষিণ রসুলপুর এলাকায় খুন হয় দুই শিশু।
ওএফ





