রাজধানীর বনানীতে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, মো. আরিফ, মিজানুর রহমান ও শামীম। তাঁদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনজন মারা যান। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ