“অটিজম সচেনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনের শুভু বারতা”স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেনতা দিবস।

জয়পুরহাট জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক নুর মোহাম্মদ সভাপতিত্বে বৃস্পতিবার সকাল ১০ টায় জয়পুরহাট সরকারী রামদে বাজলা স্কুল থেকে র্যগলি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক মিলায়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশ্ব অটিজমের উপর ব্রিফিং করেন বিশেষজ্ঞ ডা. তুসার।

তিনি অটিজমের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের দিক তুলে ধরে বলেন, অটিজম কোন রোগ নয়, তবে নিয়মিত পরিচর্যার মাধমে তা শেরে তোলা সম্ভব।

উপস্থিত ছিলেন প্রধান আতিথি জয়পুরহাটের জেলা প্রশাসক আব্দুর রহিম, বিশেষ অতিথি জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম, জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, প্রথমিক শিক্ষা অফিসার বদরুজেহা প্রমুখ।

জেএ