রাজধানীর কড়াইল বস্তিতে রবিবার দুপুরের দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট আগুন নেভাতে কাজ করছে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক গনমাধ্যম কে এই খবর নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় যে, আজ রবিবার বেলা ২টা ৫০ মিনিটে এ আগুন লাগে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,খাবারের হোটেল অথবা লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অনেক বস্তিবাসী তাদের সন্তান হারিয়ে গেছে বলে অভিযোগ করছেন । এ পর্যন্ত চারজন শিশু হারিয়ে যাওয়ার খবর এসেছে।এ বস্তিতে বেশিরভাগই কর্মজীবী মানুষ থাকেন। তারা শিশু সন্তানদের বাসায় রেখে কাজে যান। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, এমন ঘটনায় শিশুদের খুঁজে না পাওয়াটা স্বাভাবিক। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।
জানাযায়, এখন পর্যন্ত কারো নিহতের খবর পাওয়া যায়নি। গুরুতর দগ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।তদন্তের পর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
দমকল বাহিনীর ১৪টি ইউনিট বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ডাম্পিংয়ের কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।
নাজিব





