বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রপ্রধানমন্ত্রী তার ভাষণে করোনা পরিস্থিতি ও বৈশাখীর অনুষ্ঠান সম্পর্কে নির্দেশনা দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে।
এএস





