বেনাপোল পুটখালি বিওপিধীর দৌলতপুর গাতিপাড়া সীমান্ত থেকে ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।

বৃহস্পতিবার (১০আগস্ট) সকালে দৌলতপুর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগ জব্দ করেন। উক্ত ব্যাগ থেকে অস্ত্র গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেন তারা।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদে জানতে পারে, চোরাকারবারীরা ভারত থেকে অস্ত্র এনে গাতিপাড়া গ্রামে মজুদ করছে। এ সময় দৌলতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে প্যাকেট ফেলে পালিয়ে যায় অস্ত্র ব্যাবসায়িরা। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন। আটক অস্ত্রের চালান পোর্ট থানায় জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।

নাসির/এমএনজে