সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আপিল খারিজ করে মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে ও মুক্তির দাবিতে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে ময়মনসিংহে মিছিল করেছে শহর জামায়াতের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের ফুলবাড়ীয়া পুরাতন বাসট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার গোরস্থানের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ মিছিলে শহর জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই রায়কে রাজনৈতিক প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে অবিলম্বে জামায়াত নেতা মুজাহিদের মুক্তির দাবি জানান এবং সকলকে হরতাল পালনের জন্য আহবান জানান।
এমকে





