বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিবার্ষিক বৈঠকের উদ্দেশ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল আগামি ২০ আগস্ট নয়াদিল্লী যাচ্ছেন।
উভয় বাহিনীর মহাপরিচালকদ্বয় নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন। দিল্লীতে বিএসএফ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএসএফ-এর একজন উর্ধ্বতন কর্মকর্তা জানানা, বিজিবি প্রতিনিধিদলের ৫দিনব্যাপি সফরের সময় সীমান্তকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ করার ব্যাপারে আলোচনা করবে দুই প্রতিনিধি দল।
এছাড়াও বৈঠক শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনার একটি যৌথ সার সংক্ষেপ স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





