ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ীতে এক যুবতী ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার ফাড়াবাড়ী ডিগ্রী কলেজের পার্শে লিচু বাগানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে চাচার বাসা থেকে নিজের বাসায় যাচ্ছিল ওই যুবতী। এসময় ফাড়াবাড়ী ডিগ্রী কলেজের সামনে এসে পৌঁছলে ওই ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের বাঠু মোহাম্মদের ছেলে জমসের আলী তাকে পথরোধ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক কলেজের পার্শ্বে লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এতে ধর্ষক জমসের পালিয়ে যায়।

পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন মেয়েটির পরিবার। এ ঘটনায় আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবত কুমার রায় বলেন, ধর্ষনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এআই