নড়াইল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ ওবায়দুল্লাহ কায়সার এবং খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন ফিরোজীকে পুলিশ গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তিনি।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, রাজনৈতিকভাবে হয়রারি করার হীন উদ্দেশ্যেই তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দেয়া হচ্ছে। বর্তমান সরকারের জুলুম-নির্যাতন থেকে জনগণের নির্বাচিত গণপ্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানগণও রেহাই পাচ্ছেন না। তাদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের সেবা থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে তিনি নড়াইল সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ ওবায়দুল্লাহ কায়সারসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
কেএইচ





