নড়াইলের কাড়ার বিলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, ডাকাতদল কাড়ার বিলে নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের ধাওয়া করে ২ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

এ সময় আরো ৪ ডাকাত পালিয়ে যায়। আটককৃতরা হলেন- যশোরের শার্শার আব্দুর রহমানের ছেলে শাহাবুর আলম (১৭) ও নড়াইল শহরের ভওয়াখালীর সাইদুর রহমান শেখের ছেলে আব্দুর রহমান (১৭)।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ