রাজধানীর নয়াপল্টনের স্কাউট মার্কেটের পাশে অতীশ দীপংকর গলির মুখে একটি পেট্রোলবোমা ও দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাতটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পেট্রোলবোমা ও দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে কেউ আহত হননি।
জেআই





