বগুড়ার আদমদীঘিতে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় আছিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মোসলেম উদ্দীন জানান, উপজেলার হাউসপুর গ্রামের ময়েন উদ্দীনের ছেলে আব্দুল বারিকের (২৬) সঙ্গে প্রায় তিন বছর আগে একই উপজেলার বশিকোড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আছিয়ার বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন আছিয়াকে নানাভাবে নির্যাতন করে আসছিল। রোববারবিকালে আছিয়ার সঙ্গে তাদের ঝগড়া হয়। সন্ধ্যায় শোবার ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় আছিয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় লোকজন।

এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক হত্যামামলা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ