সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ চার জঙ্গির মরদেহ মিলেছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।আর কেউ জীবিত নেই। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেটে ‘অপারেশন টোয়াইলাইট’ সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, ধরণা করা হচ্ছে-আতিয়া মহলের ভিতরে আর কেউ নেই। তবে অভিযান চলবে বলেও জানান তিনি। 

তিনি বলেন, দুইজনের লাশ আতিয়া মহল থেকে বের করে আনা হয়েছে। আর দুই জনের লাশ এখনও আতিয়া মহলের মধ্যে আছে। তাদের গায়ে এখনও সুইসাইডাল ভেস্ট লাগানো।  

তিনি বলেন, আস্তানা আতিয়ায় এখনও অভিযান শেষ হয়েনি বলে জানিয়ে ফখরুল আহসান বলেন, ‘এখনই অভিযান শেষ করছি না। 

এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, ‘নিহতরা কারা, এটা পুলিশ-র‌্যাব পরে বুঝতে পারবে। পুরো ভবন তল্লাশি করা হচ্ছে। প্রয়োজনে আরও করা হবে।’

 

এমই