কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বাংলাদেশ বার কাউন্সিল এর নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সোমবার রাতে কুষ্টিয়া শহরের থানাপাড়াস্থ মরহুম আব্দুর রউফ চৌধুরীর বাস ভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য, সুপ্রিম কোর্ট বার এ্যাসোয়িশনের সাবেক সভাপতি, সাবেক এ্যর্টনী জেনারেল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড. এ জে মোহাম্মদ আলী, বার কাউন্সিলের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য, সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও সাবেক এমপি ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন, বার কাউন্সিল অর্থ কমিটির সভাপতি, ঢাকা বারের সাবেক সভাপতি বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সানাউল¬াহ্ মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ব্যারিষ্টার মো. বদরুদ্দোজা বাদল ও ঢাকা বারের সাবেক সভাপতি মোঃ বোরহান উদ্দিন, মোহসিন মিয়া, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আমিরুল ইসলাম। এসময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, সহ-সভাপতি হায়দার আলী, কোষাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল জুয়েল, শাহারিয়া ইমন রুবেলসহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ





