কক্সবাজারের টেনকাফে নাফ নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন শিশু-কিশোরের লাশ মিলেছে।

যাদের লাশ পাওয়া গেছে, টেকনাফ পৌরসভার আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক (৮) ও টেকনাফ সদর ইউনিয়ের উত্তর নাজির পাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেনের (১৬)।

বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার শিশু মোহাম্মদ আমিনের লাশ পাওয়া যায়। এ নিয়ে তিনজনের লাশই উদ্ধার করা হলো। বৃহস্পতিবার দুটি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে টেকনাফ থানা পুলিশ।

এর আগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে নাফ নদীর নতুন জেটিঘাট সংলগ্ন এলাকা থেকে নয় বছর বয়সী মোহাম্মদ আমিনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। আমিন টেকনাফ পৌরসভার পল্লান পাড়ার ছাব্বির আহমদ ওরফে মনু মিয়ার ছেলে।

টেকনাফ থানার ওসি মাঈনুদ্দিন খান বুধবার জানান, ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে টেকনাফের নাফ নদীতে বেড়াতে বেরিয়ে নতুন জেটিঘাট এলাকায় নৌকা ডুবে আমিনসহ তিন শিশু-কিশোর নিখোঁজ হয়।

এর মধ্যে মোহাম্মদ আমিনের লাশ উদ্ধার আজ উদ্ধার করা হয়। তবে টেকনাফ পৌরসভার আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক (৮) ও টেকনাফ সদর ইউনিয়ের উত্তর নাজির পাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেনের (১৬) সন্ধান দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।

এমএনজে