নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবলীগ নেতা হাশেম আলী মৃধা ও কর্মী সুজিত পিউরিকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে এক বছরের কারাদন্ড দিয়েছেন।

রোববার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে উপজেলার বনপাড়া বাজার এলাকার যুবলীগ নেতা হাশেম আলী মৃধার বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ইয়াবা বিক্রি, বহন ও সেবনের অভিযোগে যুবলীগ নেতা হাশেম আলী ও ইয়াবা ক্রেতা যুবলীগ কর্মী পিউরিকের শরীর তল্লাশি করা হয়। তল্লাশিকালে হাশেমের শরীর থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ও নগদ ৪ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

পরে ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহিত কুমার তাদের জানান, হাশেম আলী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও পিউরিক যুবলীগ কর্মী।

এমকে