২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালের সমর্থনে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল ৭টার দিকে জেলা শহরের প্রধান সড়ক মডার্ন হসপিটালের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাপিতের পোল গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, ছাত্রদল নেতা পূর্ণ বরণ চাষী, মধু, মামুন, রতন প্রমুখ।
এসময় দেশব্যাপী মিছিলের উপর গুলি করা, গ্রেফতার-নির্যাতন করা, ডিবি পুলিশ কতৃক বাসা বাড়িতে গিয়ে হয়রানি, গণহত্যা, খুন,
দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা-হামলার প্রতিবাদে এবং জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহাজাহানের মুক্তির দাবিতে শ্লোগান দেয় নেতাকর্মীরা।
এআর





