২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জ ও গাজীপুরে বিএনপি-জামায়াতের মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে ভোর পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুল বাতেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মানিকগঞ্জ সদর উপজেলা থেকে চারজন, শিবালয় থেকে দুইজন, সিংগাইর থেকে তিনজন এবং দৌলতপুর থেকে একজনকে আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইও-১) সিরাজুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এমন অভিযোগে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে তিনজন এবং টঙ্গী থানা এলাকা থেকে দুইজন জামায়াত-বিএনপি কর্মীকে আটক করেছে।
ইআর





