রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্তে এক ভারতীয় চোরাকারবারীকে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি-৩৭ ব্যাটালিয়নের ইউসুফপুর ক্যাম্পের সদস্যরা।
বুধবারদুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিজিবির ইউসুফপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতের নাম জেনারুল ইসলাম (৩২)। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সাহেবনগর এলাকার খয়েরতলা গ্রামের মজিবার রহমানের ছেলে।
দুপুরে চারঘাট উপজেলার মোক্তারপুর সীমান্ত এলাকার নিচে পদ্মার চর থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়।
তার বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ ও মাদক সংক্রান্ত আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ইউসুফপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস।

এমএম