বরিশালের কীর্তনখোলা নদীতে ‘এমভি বাঙালীর’ ধাক্কায় নিখোঁজ দুই জেলের মধ্যে এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলার চরকাউয়া সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বরিশার মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাহাবুবুর রহমান জানান, নিখোঁজ জেলে মো. আলামিন হাওলাদারের (২৭) লাশ স্থানীয়রা নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আলামিন হাওলাদার বরিশাল সদর উপজেলার লামচরির কদমতলার বাসিন্দা তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

এর আগে শুক্রবার ভোর রাতে কীর্তনখোলা নদীর কদমতলা পয়েন্টে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসা ‘এমভি বাঙালী’ নামে একটি জাহাজের ধাক্কায় মাছ ধরার ছোট নৌকা ডুবে যায়।

এ সময় মো. আলামিন হাওলাদার (২৭) এবং একই এলাকার বাদশা মিয়ার ছেলে সাইদুল সরদার (৩০) নদীতে পড়ে যায়। এদের উদ্ধারে শুক্রবার থেকে নদীতে অভিযান চালানো হয়।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর