চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় আজ বুধবার ঘণ্টা দেড়েকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করে।তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় বলে জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান। তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

এর আগে, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
এমআর