রাজধানীর কদমতলীতে পাকিজা প্রিন্ট শাড়ির ফ্যাক্টরিতে কাজ করার সময় গরম পানি পড়ে ৯৬ শতাংশ শরীর ঝলসে গেছে এক নারী শ্রমিকের। আহত শ্রমিকের নাম জাহানারা বেগম (৩৫)।

শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কদমতলীর শ্যামপুর এলাকার আলাল উদ্দিনের স্ত্রী জাহানারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে শাড়ি প্রিন্টি করার সময় গরম পানির পাত্র জাহানারার ওপর পড়ে। দগ্ধ অবস্থায় তাকে কারখানার অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার শরীরের ৯৬ শতাংশ ঝলসে গেছে। অবস্থা আশঙ্কাজনক।

কেএইচ