দিনাজপুরে যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় বীরেন চন্দ্র (৩০) নামে অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু ঘটলো।
শুক্রবার রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
এমএনজে





