গুইমারা উপজেলার নিরিহ বাঙালি মোটর সাইকেল চালক রবিউল হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী, অপহৃত নওমুসলিম ফাতেমা বেগম কে উদ্ধার, জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদ ও সংগঠনের ৮ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সকাল সন্ধা হরতালে চলে।
পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের ডাকে ও জেলা পরিষদের শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা সুসম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকা সকাল সন্ধা হরতালে অচল হয়ে পড়েছিলো খাগড়াছড়ি।
সকাল সাড়ে ৯টায় হরতালের সমর্থনে টায়ার জালিয়ে পিকেটিং করে হরতার সমর্থকরা।
হরতালের সমর্থনে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এর জেলা কমিটির আহ্বায়ক ইন্জিনিয়ার লোকমান হোসাইন এর নেতৃত্বে একটি মিছিল বের হয়।
মিছিলটি সামান্য কিছুদূর অগ্রসর হতেই পুলিশি বাধার মূখে পড়ে। এক পর্যায়ে পুলিশ মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদ, সদস্য নজরুল ইসলাম মাসুদ, সদর কমিটির আহবায়ক নিজাম উদ্দিন, নয়ন, মিলন প্রমূখ।
তাছাড়া হরতালের সমর্থনে মাটিরাঙা, গুইমারা, মানিকছড়ি, রামগড় সহ বিভিন্ন উপজেলায় সড়ক অবরোধ ও পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থদের। গুইমারা সিএনবি এলাকায় সড়ক অবরোধে নেতৃত্ব দেন ইন্জিনিয়ার লোকমান হোসাইন। একই সাথে মাটিরাঙা ও রামগড়েও সড়ক অবরোধে অংশ নেন।
এদিকে হরতালে খাগড়াছড়ির জনজীবন স্থবির হয়ে পড়েছে। বেশীর ভাগ দোকান-পাট বন্ধ রয়েছে। দূরপাল্লার কোন যান চলাচল করেনী। অভ্যন্তরিন রুটেও চলেনী কোন যানবাহন। কোথাও কোন প্রকার অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুই সংগঠণেরর ডাকা শান্তিপূর্ণ হরতালে অচল হয়ে পড়ে খাগড়াছড়ি। নাশকতা ও যেকোন অপ্রিতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
এদিকে হরতাল সফল করায় পার্বত্যবাসী ও দলের সর্বস্তরের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক সাহাদাৎ ফরাযি সাকিব, খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ইন্জিনিয়ার লোকমান হোসাইন। সেই সাথে দাবী আদায়ে আরো কঠোর কর্মসূচী ঘোষণার হুমকি দেন কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ওমর ফারুক সুজন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সোমবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় হরতাল সহ তিনদিনের কর্মসূচী ঘোষণা করা হয়।
ছিদ্দিক/এমবি





