বান্দরবানের লামা উপজেলায় শিবাজী (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শিবাজী ভারতের হায়দারাবাদ জেলার চাকুড়া থানার গরণী গাও গ্রামের বাসিন্দা।

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টায় উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুশিল জানিয়েছে, আটক শিবাজী বুধবার রাতে চকরিয়া-লামা সড়ক পথে যাচ্ছিলেন। এ সময় ইয়াংছা পুলিশ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ তিনি নিজেকে ভারতের নাগরিক বলে স্বীকার করেন।

আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে লামা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর