বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সমন্বয় সম্মেলন আগামী ২০ থেকে ২৫ আগস্ট ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকাল ৪টায় বিজিবিসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজিবি হেড কোয়াটার সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের এই সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ গ্রহন করবে।
বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে বিজিবির রংপুর, যশোর, সরাইল ও চট্টগ্রাম রিজিয়নের কমান্ডারবৃন্দ, বিজিবি সদর দপ্তরের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করবেন।
অপরদিকে, সম্মেলনে বিএসএফ’র মহাপরিচালক শ্রী দেবেন্দ্র নাথ পাঠকের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদল অংশ গ্রহন করবে জানিয়েছে সূত্রটি।
ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ এর স্পেশাল ডিজি (ইস্ট), বিএসএফ সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ফ্রন্টিয়ার আইজিগণ, ভারত সরকারের স্বরাষ্ট্র ওপররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ প্রতিনিধিত্ব করবেন।
ঢাকা, জেইউ, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





