যশোর সদরের পুলেরহাট এলাকায় ইসমাইল হোসেন (২০) নামে এক তরুণকে গুলি করেছে দুবৃত্তরা। শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত ইসমাইল জানায়, সন্ধ্যায় পুলেরহাট এলাকায় একটি তেলের পাম্পের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেসময় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে।

গুলি তার ডান পায়ে লেগেছে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে তিনি তা বলতে পারেননি।

কোতয়ালি থানার ওসি আজমল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুনেছি। তবে এখনও ঘটনার কারণ জানা যায় নি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ ইসমাইল যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। তিনি পুলেরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

নাসির/জেড