পাকুন্দিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬১ জন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার নারান্দি, চরফরাদি, সুখিয়া, চন্ডিপাশা, এগারসিন্দুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের ৬১ জন প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামীল। জরিমানা প্রদানকারী ৬১ জন প্রার্থীর মধ্যে ১৮ জন চেয়ারম্যান, ৩৬ জন সাধারণ সদস্য ও ৭ জন সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, ১৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৫ জন, বিএনপির ৩ জন, জাতীয় পার্টির ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী ৭ জন রয়েছেন। এসকল প্রার্থীদেরকে তোরণ নির্মাণ, ব্যানার টানানো এবং দেয়াল, বাসাবাড়ি, যানবাহন, বৃক্ষ, দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পোস্টার লাগানোর দায়ে জরিমানা করা হয়।

এমআর