রাবি শিবির নেতা শাহাবুদ্দিন ও চৌদ্দগ্রাম শিবির নেতা সাহাবুদ্দীন পাটুয়ারিকে ক্রসফায়ারে হত্যা এবং নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে মিছিল করেছে ময়মনসিংহ শহর শিবির।

শনিবার সকালে ময়মনসিংহ শহর শিবিরের ‍সভাপতি হোসাইন সজিবুর রহমানের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা রাস্তা আটকিয়ে সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।

ইআর