পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ পাড়েরহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে পাড়েরহাট ইউনিয়ন পরিষদ হল রুমে বাল্যবিবাহ ,সন্ত্রাস ,জঙ্গিবাদ,মাদক ও জন-প্রতিনিধিদের সঠিক দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে এ মতবিনিময় করেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আফিসার মোঃ নুরুল হুদা ,ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল,ইউপি সদস্য আঃ রাজ্জাক,মহসিন,জেপি নেতা কাওসার আহমেদ দুলাল প্রমুখ। পরে ইন্দুরকানী থানা ও ভুুমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শারিরীক প্রতিবন্ধি লোকমানের বাড়িতে গিয়ে তার পরিবারকে কর্মসংস্থার জন্য দোকান মেরামত ,দোকানের বিভিন্ন মালামালসহ নগদ অর্থ প্রদান করেন।
কেফায়েত/জারিফ





