কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা উত্তর পাড়া গ্রামে মঙ্গলবার সুফিয়া বেগমকে(৪৫) নামে এক বিধবা কে গাছের সাথে বেঁধে, পিটিয়ে, শরীরের ক্ষতস্থান, নাক মুখ, চোঁখে, মুখে লবন ও মরিচের গুড়ো দিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
বিধবা সুফিয়া বেগম (৪৫) উপজেলার বি-চাপিতলা উত্তর পাড়া গ্রামের মৃত মুতি মিয়ার স্ত্রী।
জানা যায়, ফেইসবুকের মাধ্যমে পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানার এসআই মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থলে যেয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে পাষন্ড সেলিমের মা কৌহিনুর বেগম(৪২) ও ছোট ভাই জীবনকে (১৬) আটক করে।

বিধবা সুফিয়া বেগম অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে পাশের বাড়ীর আরশ মিয়ার ছেলে সেলিমসহ পরিবারের লোকজন আমাকে গাছের সাথে বেধে মারধর করে। পরে ক্ষতস্থান, চোঁখে মুখেসহ পুরো শরীরে রবন ও মরিচের গুরি ঢেলে দেয়। এবং লবণ ও মরিচের গুড়ো মিশিয়ে আমার চোঁখে দিয়ে চোঁখ বেধে রাখে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার বিষয়টি আমরা জানতে পেরে তদন্ত করে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এসএ