ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এঘটনায় অন্তত আরও পাঁচ জন আহত হয়েছেন।

সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুদল হাই।

এআর