ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘোয়াতলা শসাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। মোটরসাইকেলটি শসাবাজার মহাসড়ক থেকে ফুলপুর উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই মারা যান।
তারাকান্দা থানার অফিসার ইন চার্জ (ওসি) আলি আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





