জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত।
সোমবার সকাল ৯টায় নগরীর সদরঘাট থানার কমদতলী মোড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা কদমতলী মোড় থেকে মতিয়ার পোল পর্যন্ত মিছিল করে। মিছিলটি মতিয়ার পোল গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে সরকার বিরোধী এবং জামায়াত নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দেওয়া হয়।
এমকে





