রাজধানীর কদমতলীর শ্যামপুরে পাকিজা প্রিন্ট শাড়ির কারখানায় গরম পানিতে ঝলসে যাওয়া শ্রমিক জাহানারা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহানারা বেগম শুক্রবার ভোর ৪টার দিকে কদমতলীর শ্যামপুরের লালাকুঠি মসজিদের পাশে পাকিজা প্রিন্ট শাড়ি কারখানায় কাজ করার সময় গরম পানি পড়ে ঝলসে যান।
এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
জাহানারা বেগমের বাড়ি পটুয়াখালীর গলাচিপার উলানিয়া গ্রামে। তিনি ঢাকার কদমতলীর শ্যামপুরে একটি বাসা ভাড়া নিয়ে বাস করতেন।
কেএইচ





