লালমনিরহাটের হাতীবান্ধায় ডা. জামাল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পারুলিয়া শিমুলতলা এলাকায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় দুর্বার পারুলিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সহ-সভাপতি আলিমা শিরিনের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের হাতীবান্ধা উপজেলা শাখার সাধারন সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মশিউর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ সিন্দুর্না ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মজিবুল আলম সাদাত। এ সময় বক্তাগণ ডা.জামাল উদ্দিন আহম্মেদের বিভিন্ন কর্মময় দিক তুলে ধরেন।

নুরনবী/এমবি